হংসরাজ সরকার | অবিশ্যি হিন্দিভাসিরা ওটাকে খানিকটা পাল্টে নিয়ে ডাকেন "হান্স্রাজ সারকার" | কি জ্বালা !!
নামকরণের সার্থকতা ?
নামের একরকমের মানে করলে দাঁড়ায় "বিদ্যা-শ্রেষ্ঠ" | সেদিক দিয়ে ভাবলে আমি অতটা মৌলিক নই | অঙ্কে বরাবর ভালো ছিলাম | তবে সাম-রেসে সবার আগে অঙ্ক করে ফেললেও এত্ত বড় নাম লিখতে গিয়ে কোনদিন ফার্স্ট হতে পারিনি | বেশ বড় একটা আক্ষেপ !
ঠিকানা কিছু আছে কি ?
না, বিশেষভাবে কিছু নেই | কারণ অর্ধেকের বেশি জীবন বাড়ির বাইরে তথা হোস্টেলে কাটিয়ে ফেলেছি | হোস্টেল জীবনের এটা পঞ্চদশ বর্ষ চলছে | তবে কেউ চিঠি লিখতে চাইলে এই একটা ঠিকানা রইলো
Hansaraj Sarkar
Room No. - B/314
Hall - 10
IIT Kanpur
Kanpur, UP-208016
রাস্তাঘাটে দেখা হলে চিনবো কীভাবে ?
কমবেশি এরকমই দেখতে !
আপনি কী কী পছন্দ করেন ?
খেতে আর খাওয়াতে, আর যারা আমাকে পছন্দ করে তাদের |

No comments:
Post a Comment
পেটে আসছে মুখে আসছে না !! ভাবুন, ভাবুন !