_________________________________________________________________________________
-- তুই
সৌম্য না ?
- হ্যাঁ , তুই ?
-- আমায় চিনতে পারছিস না ? আমি শোভন !!!
- ও-ও
মনে পড়েছে ! সত্যিই তোর মুখটা ভুলে যেতেই পারি | কিন্তু
নাম কি করে ভুলি ? তা
যাচ্ছিস কোথায় , নাকি কোথাও থেকে ফিরছিস
?
-- এই
তো একটু ব্যাঙ্ক এ গেছিলাম | আমার
পেনশনটা একটু আটকে গেছিল | তাই
ব্যাঙ্কে খোঁজ নিতে গিয়েছিলাম | চল
না আমার বাড়ি | এই কাছেই থাকি | এখান থেকে মিনিট পাঁচেক |
- চল
চল , একবার ঘুরেই আসি | এই
বুড়ো বয়সে কোথাও বেরোনোই হয় না | তা
হ্যাঁ রে , এখনো কি আগের মতই
খাওয়াদাওয়া করিস নাকি ?
-- আর
খাওয়া-দাওয়া | ব্লাড সুগার ধরা পড়ল ৫
বছর আগে | মিষ্টি খাওয়া বন্ধ | প্রেসার
টাও খানিক বেড়েছে | ব্যস
, এখন ঘাস খাওয়ার মতোই অবস্থা |
.........
কইগো , গিন্নি , দেখো কে এসেছে | আমার স্কুলের পুরনো বন্ধু | সেই যে তোমাকে বলতাম না , যে আমাদের গ্রুপে একজন ছিল যে আমার সঙ্গে খাওয়া-দাওয়ায় রীতিমত টেক্কা দিতো |
.........
কইগো , গিন্নি , দেখো কে এসেছে | আমার স্কুলের পুরনো বন্ধু | সেই যে তোমাকে বলতাম না , যে আমাদের গ্রুপে একজন ছিল যে আমার সঙ্গে খাওয়া-দাওয়ায় রীতিমত টেক্কা দিতো |
--- ও-ও
আসুন আসুন | খাওয়া-দাওয়ার গল্প
উঠলেই আমার কর্তা আবার আপনার কথাই বলতে থাকে | আপনি
বসুন , আমি চা বানিয়ে আনছি |
-- আয়
, বসে গল্প করি | কইগো
, আমার মটন চাপ , লুচি
, রসগোল্লা, রাবড়ি
সব কোথায় ?
- একিরে, এইযে বললি তোর নাকি প্রেসার বেড়েছে, ব্লাড সুগার ধরা পড়েছে | এইসব
খাচ্ছিস কেন তাহলে |
-- হ্যাঁ
সে তো বটেই | কিন্তু খাবারের নাম
মানেই কি খাবার হতে হবে নাকি !!
--- তুমি
অত চেঁচাচ্ছ কেন ? ওরা
সব ঘুমোচ্ছে | আর বলবেন না , বুড়ো বয়সে ভীমরতি | খাওয়া-দাওয়া
সব বন্ধ প্রায় | এদিকে পেটুক মানুষ , এসব ছাড়া বাঁচে কি করে !! পাড়ার কুকুরটার চারটে বাচ্চা
হয়েছে | সেদিন বৃষ্টিতে ভিজছিল | তাই
ইনি দেখতে পেয়ে সবগুলোকে ঘরে নিয়ে এসে সবকটার একটা করে নাম রেখেছেন | আর সব কটা নাম খাবারের নামে | ঘরে ফিরলেই সেগুলো ছুটে এসে গায়ে উঠবে | লোকজন এলে আমাকেই আজকাল ভুল বোঝাবুঝি শুধরে দিতে হচ্ছে |
No comments:
Post a Comment
পেটে আসছে মুখে আসছে না !! ভাবুন, ভাবুন !