Sunday, August 16, 2015

শনিবার - বেশী কাজের দিন

-- উফ সকাল থেকে বৃষ্টি একটু থামার জো নেই দেখছি চলো গিন্নী এই বৃষ্টিতে একা বাজারে গেলে কি সব পচা পোকা ধরা সবজি আমায় ধরিয়ে দেবে বাড়ি এসে আবার তোমার সেগুলো পছন্দ হবে না তার চেয়ে চলোআজ দুজনে মিলেই বাজার করে আনি |
সে যেতে আমার আপত্তি নেই একা একা ঘরে বসে থেকে করবই বা কি দুটো চাল-ডালও কিনে আনতে হবে সব তো শেষ ছাতাটাও নিয়ে এসো |

                         * * * * * * * * * * * * * * * * * *

-- ২ কেজি চাল আর কেজি ডাল প্যাক করে দিন দাদা |
ওগো একটু আতপ চালও নিয়ে নাও কদিন পরে তো তোমার জন্মদিন একটু পায়েস রেঁধে দেব 'খন |
-- দাদা২০০গ্রাম আতপ চালও দিয়ে দিন আর সঙ্গে কিছু কাজু-কিসমিস ৫০০ গ্রাম চিনিও |
এবার একটু সবজি কিনতে হবে | (দূরে গোলমালের শব্দ পেয়ে) ওগো এত গোলমাল কিসের ?
-- ও রোজকার উটকো ঝামেলা আজ নতুন কিছু হবে হয়ত কি দরকার বাবা ওসবে জড়ানোর !! সবজির আকাল অবস্থা দামও বেড়ে গেছে সেইজন্যই হয়ত দাম নিয়ে গোলমাল বেঁধেছে |
না গো ওই দেখো পুলিস দেখতে পাচ্ছি যে লোকজনও সব চেঁচামেচি শুরু করে দিয়েছে চলো তোএকবার গিয়ে দেখি |

                       * * * * * * * * * * * * * * * * * *

ওগো-ও-ও-ও একী হলো গো !! এবার আমাদের কি হবে গো-ও-ও-ও ?
-- পই পই করে বলেছিলামএসব উটকো ঝামেলারোজদিনই দেখি কি দরকার জড়ানোর শুনলেশুনলে আমার কথা ?
আমি কি করে জানব বলো ! আমি কি বাজার করতে আসি !! না দেখেছি এসব ??
-- বাইরের দুনিয়াটাকে তোমার অনেক চেনা বাকি রয়ে গেছে গো আর যখন চিনলে তখন তো অনেক দেরী হয়ে গেল |
এই পুলিস ভ্যান থেকে কিভাবে ছাড়া পাব গো-ও-ও !!! তোমার এক চেনা বন্ধু আছে না তাকে একটু বলে দেখো না যদি কোনো ব্যবস্থা করতে পারে আর তাছাড়া আমাদের তো কোনো দোষ নেই যে খামোখা পুলিসটা আমাদের এভাবে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে কোন থানায় নিয়ে যাচ্ছে তাও তো জানা নেই !

                        * * * * * * * * * * * * * * * * * *

ও-ও-মা-আ-আ কি সুন্দর জায়গা গো ! এত গাছপালাকত বড় বড় ঘর-বাড়ি আগে যদি জানতাম থানা এত সুন্দর জায়গা হয় তোমাকে এখানেই আমাদের একটা ঘর বানাতে বলতাম |
-- আর কি কি স্বপ্ন ছিল তোমার বলতো একটু শুনি সময় করে তো শোনা হয়ে ওঠে না |
এটা তো স্বর্গের মত জায়গা কি সুন্দর রান্নার গন্ধও আসছে আর হামান-দিস্তায় কি যেন গুঁড়ো করা হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছতার গন্ধ টাও নাকে আসছে |
----- এই নিমাইএই যে এই মুরগিটাকেই আগে কাট তো বড্ড লাফালাফি করছিল নে কাটা শুরু কর এটাকে দিয়েই এখনো অনেক কাজ বাকি ছেলেরা খেলে ফিরতে শুরু করেছে মাংস বানাতেও অনেক সময় লাগবে তো নে নে কাটা শুরু কর ওদিকে মশলা বাঁটা হয়ে এলো প্রায় |
----- যা বলেছিস শনিবার মানেই বেশি কাজ বৃষ্টির দিনে খিচুড়ি বানিয়ে দিলেই হয় তা নয়প্রতি শনিবার মাংস করতেই হবে !! নে নেপরেরটা নিয়ে আয় জলদি |

No comments:

Post a Comment

পেটে আসছে মুখে আসছে না !! ভাবুন, ভাবুন !